সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেশে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭০ জন।

এছাড়া গত একদিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৪৪ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। 

তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৮০টি ল্যাবে ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭৬ শতাংশ। 

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

এর আগে গেলো ৪ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৯১০ জন। 

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এছাড়া ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930