মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এটা জঘন্য আক্রমণ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

কংগ্রেসের অধিবেশনে জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ সেখানে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হয়েছেন ক্যাপিটলের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় ১৫ দিনের কারফিউ জারি করেছে প্রশাসন। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে ধিক্কার দিছে সারা বিশ্ব। তবে ১২ ঘণ্টা পর এবিষয়ে ট্রাম্প যে বক্তব্য দিলেন, তা আশা করেনি কেউ।

চারদিক থেকে সমালোচনার এমন চাপে পড়ে অবেশেষে পুরোপুরি সুর বদলে ফেললেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। ১২ ঘণ্টা বন্ধ থাকার পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতেই সোশ্যাল মিডিয়ায় আবারও সরব হন ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন ভিডিওতে তিনি যা বলেছেন, যেভাবে বলেছেন, তা আশা করেননি অনেকেই।

ভিডিওবার্তায় নিজের সমর্থকদের হাতে পার্লামেন্ট ভবন আক্রান্ত হওয়ার ঘটনাকে ‘জঘন্য আক্রমণ’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, কংগ্রেস একটি নতুন প্রশাসনের অনুমোদন দিয়েছে, যা আগামী ২০ জানুয়ারি অভিষিক্ত হবে। এখন আমার লক্ষ্য ক্ষমতার মসৃণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হস্তান্তর নিশ্চিত করা। এখন ক্ষত নিরাময় এবং পুনর্মিলনের সময়।

গত নভেম্বরের নির্বাচনের পর এটাই প্রথমবার প্রকাশ্যে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন ট্রাম্প। অবশ্য ভক্তদের কিছুটা আশার বাণীও শুনিয়েছেন তিনি। বলেছেন, তার সঙ্গে এই যাত্রা সবে শুরু হয়েছে, এখনও অনেকটা পথ বাকি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১