মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতের থেকে আলাদা জম্মু-কাশ্মীর, লাদাখ!

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি মানচিত্র প্রকাশ করেছে, যাতে জম্মু-কাশ্মীর, লাদাখ ভারত থেকে বাদ পড়েছে। এ নিয়ে চলছে বিতর্ক।

মানচিত্রটিতে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে। এদিকে গোটা ভারত চিহ্নিত হয়েছে গাঢ় নীল রঙে। সেই ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে আকসাই চীনকেও। 

কোভিড-১৯ ড্যাশবোর্ডে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। কোন দেশ করোনায় কতটা ক্ষতিগ্রস্থ, সেই তথ্য মানচিত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেই মানচিত্র নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।

ব্রিটেনের প্রবাসী ভারতীয়রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মানচিত্রের কড়া সমালোচনা করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই মানচিত্র জাতিসংঘের থেকে অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের গাইডলাইন মানা হয়েছে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রবাসী ভারতীয়দের একাংশ দাবি করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড়সড় আর্থিক অনুদান পায় চীন থেকে। ফলে এমন মানচিত্র প্রকাশে চীনের ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১