সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নতুন করোনাভাইরাসও ছড়িয়েছে ৬০ দেশে

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন সংক্রমণ, যা বিশ্বে প্রথম ধরা দেয় যুক্তরাজ্যে। এখন সেই ভাইরাসটি বিশ্বের কমপক্ষে ৬০ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সংস্থাটি এ তথ্য জানিয়েছে। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। যেহেতু করোনার এ নতুন রূপ খুব দ্রুত ছড়ালেও এটি যে আরও মারাত্মক বা অন্য রোগের কারণ হতে পারে; তা এখনও প্রমাণ মেলেনি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার এই রিপোর্টে আরও বলা হয়, ডিসেম্বরের ১৪ তারিখে প্রথম আবিস্কার হওয়া নতুন এই রূপ ৬০ দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে।

এছাড়া যুক্তরাজ্যের এই নতুন স্ট্রেইন দেশটির প্রায় সব এলাকাতেই মিলেছে।

বিশ্বব্যাপী প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজারের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন নয় কোটি ২০ লাখের বেশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930