বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জন্মনিবন্ধনে আঙুলের ছাপ বাধ্যতামূলক করতে রুল

আইন আদালত ডেস্ক :

বেওয়ারিশ মরদেহ,অপরাধী শনাক্ত ও নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে দেশের সকল নাগরিকদের জন্মনিবন্ধনে আঙুলের ছাপ ও আই কন্টাক্ট নেওয়া বাধ্যতামূলক করতে রুল দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নরসিংদীর আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে গত বছরের ১২ মার্চ সারডা সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনস্বার্থে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বেওয়ারিশ লাশ সনাক্তকরণে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে এবং দ্রুত অপরাধী সনাক্ত করণে জন্মনিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের অনুরূপ দেশের সকল নাগরিকদের আঙুলের ছাপ ও চোখের আই কন্ট্রাক নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়।

রিটকারী আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, জন্মনিবন্ধনে দেশের প্রত্যেকটি নাগরিকের আঙুলের ছাপ এবং আই কন্টাক্ট বাধ্যতামূলক চেয়ে গত বছরের ১২ মার্চ এ রিট করেছি। কারণ কেউ যদি দুর্ঘটনায় পতিত হয় তখন কেউ তার মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। তখন লোকটির পরিচয় নির্ধারণ করা যায় না। অনেক টিনএজার আছেন যারা ভোটার হয়নি। কিন্তু প্রয়োজনে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। আদালত শুনানি নিয়ে রুল জারি করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১