সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শনিবারের জন্য ২১ হাজার লাঠি-ঝাড়ু প্রস্তুত করেছেন ভোটাররা!

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সাড়ে দশ হাজার গাবের লাঠি ও সাড়ে দশ হাজার ঝাড়ু প্রস্তুত করেছেন ভোটাররা। শনিবার (১৬ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার জন্য অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং নির্বাচনের দিন কেন্দ্র দখল করার ষড়যন্ত্র চলছে বলে বিভিন্ন সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা তার কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন।

তার এ আহবানে সাড়া দিয়ে বসুরহাট পৌর এলাকার ১০ হাজার ৬২১ জন পুরুষ ভোটার প্রত্যেকে ১টি করে গাবের লাঠি এবং ১০ হাজার ৪৯৪ জন নারী ভোটার বাজার থেকে ১টি করে ঝাড়ু সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ২ জন নারী ভোটার ঝাড়ু হাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এদের মধ্যে একজন বলেন, মির্জা কাদেরের ডাকে ভোট কেন্দ্রের পাশে ঝাড়ু নিয়ে বসে থাকব। যদি সন্ত্রাসী আসে তাদের বাপের নাম ভুলিয়ে দেব।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, গাবের লাঠি তৈরি ও ঝাড়ু প্রস্তুত রাখার কথা তারাও শুনেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930