মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্বামীকে তালাক দিয়ে সৎ ছেলেকে বিয়ে, ভাইরাল ভিডিও

এক্সক্লুসিভ ডেস্ক :

নিজের সৎপুত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন এক সোশ্যাল মিডিয়া তারকা। স্বামীকে ডিভোর্স দিয়ে এখন সৎছেলের সঙ্গেই তার ঘরসংসার। ঘটনাটি ঘটেছে রাশিয়ায়।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, দেশটির ক্রাসনোদার ক্রাই-এ বসবাস করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মারিনা বালমাশেভা। তিনি সম্প্রতি তার সৎছেলেকে বিয়ে করলেন। ফলে এতদিন যিনি তার কার্যত সন্তান ছিলেন এখন তিনিই তার স্বামী। এমনকি নতুন এই সম্পর্কে তারা একটি সন্তানেরও জন্ম দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

২০০৭ সালে অ্যালেক্সি নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় মারিনার। অ্যালেক্সির এর আগে একটি বিয়ে ছিল। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর মারিনা তার জীবনে আসেন। মারিনার সঙ্গে যখন বিয়ে হয় তখন অ্যালেক্সির দু’টি ছেলে ছিল, যার মধ্যে এক জন সাত বছরের ভ্লাদিমির ‘ভয়া’ শেভিরিন  অ্যালেক্সি ও মারিনা এক দশকের বেশি সময় ধরে সংসার করেন।

এমনকি তারা চারটি সন্তান দত্তকও নেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি মারিনা নিজের গর্ভে সন্তান চাইছিলেন। কিন্তু কোনও কারণে তা সম্ভব হয়নি। তা নিয়েই নাকি সম্পর্কে ফাটল ধরে। শেষ পর্যন্ত এক দশকের বেশি সেই দাম্পত্য ভেঙে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মারিনা এবং অ্যালেক্সি।

অ্যালেক্সির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও সৎছেলে ভ্লাদিমিরের সঙ্গে মারিনার নতুন এক সম্পর্ক তৈরি হয়। সেখান থেকে তারা বিয়ের সিদ্ধান্তও নেন। 

পরবর্তীতে জানা যায়, মারিনার গর্ভে ভ্লাদিমিরের সন্তানও এসেছে। তারা এই বছর গোড়ার দিকেই বিয়ে করবেন ঠিক করেছিলেন। কিন্তু করোনার অতিমারির জেরে তা সম্ভব হয়নি। অবশেষে তার রেজিস্ট্রি অফিসে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

অ্যালেক্সির বয়স এখন ৪৫ বছর আর মারিনার ৩৫। ভ্লাদিমির যাকে মারিনা প্রায় সাত বছর বয়স থেকে দেখাশোনা করছেন সে এখন ২০ বছরে যুবক। অ্যালেক্সি বাকি মোট পাঁচ সন্তানকে নিজের কাছেই রাখার অনুমতি পেয়েছেন। মারিনা ওই সন্তানদের সঙ্গে দেখা করতে পেলেও তাদের নিয়ে বাইরে যেতে বা সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি ভিডিও শেয়ার করতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছে সে দেশের চাইল্ড সার্ভিস।

নিজের বিচ্ছেদ এবং নতুন করে এই বিয়ের খবর মারিনাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপর থেকেই খবরটি চার দিকে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ভাইরাল হতে সময় নেয়নি।

https://www.instagram.com/explore/locations/223349727/slavyansknakubani-krasnodarskiy-kray-russia/?utm_source=ig_embed

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১