শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ডিএনএ টেস্টে পিতৃপরিচয়, সন্তানের পিতা নানা!

আকাশবার্তা ডেস্ক :

অবশেষে পিতৃপরিচয় মিলেছে সেই তরুণীর। দীর্ঘদিনের অনুসন্ধান ও জটিল সব বাধা পেরিয়ে অবশেষে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের তদন্তে মিলেছে প্রমাণ।

তরুণীর নানা অবশেষে স্বীকার করেছেন তার সন্তানের পিতা তিনিই। 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১৪) সন্তানের পিতৃ পরিচয় নিয়ে ছিল ধোয়াশা।

ওই ছাত্রী ও পরিবারের পক্ষ থেকে নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের এক কলেজ ছাত্রকে অভিযুক্ত করে পিতা হিসেবে দাবি করে আসছিলো।

এ নিয়ে বালিয়াকান্দি থানায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করে। আসামিদের পক্ষ থেকে আদালতে ডিএনএ টেস্টের জন্য আবেদন করেন। 

এতে ওই কলেজ ছাত্র নির্দোষ প্রমাণিত হয়। এরপরও ধোয়াশা কাটছিল না। ভিকটিমকে একাধিকবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সে ওই ছাত্রের নামই বলতে থাকে। 

পরে সন্দেহমুলক ১০ জনের নাম গ্রহণ করে সত্যতার যাচাইয়ে কাজ করা হয়।

ডিএনএ টেস্টে পজিটিভ হওয়ার পর অবশেষে সোমবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের জবেদ বিশ্বাসের ছেলে ওই ছাত্রীর ছোট নানা সাঈদ বিশ্বাস (৩২) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করে। তাকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০