রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

একরামের বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি ও ধর্মঘট শুরু করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে একরাম বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করেন আবদুল কাদের মির্জা। সময় টিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কাদের মির্জা বলেন, একরাম চৌধুরী মাতাল অবস্থায় আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে নিয়ে চরম কটুক্তি করেছে। এরপর অনেক অপেক্ষা করেছি। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরাল থেকে আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলাম। কিন্তু আমরা বিচার পাই নি।

তাই এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার, জেলা কমিটি বাতিল ও নোয়াখালীর অপরাজনীতি অনিয়ম দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত তিনি বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরালে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন।

তিনি আরও বলেন, নিক্সন চৌধুরীর বিষয়ে আমি কিছু বলব না, ওরা বঙ্গবন্ধু ও নেত্রীর পরিবারের লোক। উনার বিষয়ে নেত্রী চিন্তা করবেন। বঙ্গবন্ধু পরিবার হচ্ছে আমাদের আদর্শ। পরিবারের একজন অপরাধ করলে কি পুরো বঙ্গবন্ধু পরিবার দায়ী থাকবে? ওটাকে দায়ী করবেন না। শয়তান সব জায়গায় ও সব পরিবারেই আছে।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১