শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিতদের শপথ গ্রহণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের ‘চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের’ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত (২০২১-২২) কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান চন্দ্রগঞ্জ প্রেসক্লাব কর্তৃক নিয়োগকৃত নির্বাচন কমিশনার ও চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।

এতে সভাপতি মো. আলী হোসেন (দৈনিক ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামসহ (এসএ টিভি) ১০জন শপথ নেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবদুন নূর (স্বাধীন সংবাদ), সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক), কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন (সকালের সময়), প্রচার সম্পাদক মামুনুর রশিদ (উপকূল কন্ঠ), নির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মঞ্জু (নোয়াখালীর সময়) ও অহিদ মিয়াসহ (আজকের সমাবেশ) ১০জন শপথ গ্রহণ করেন।

এরপর কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগীয় উপ-কমিটি গঠন, নতুন সদস্য অন্তর্ভূক্ত করণ, প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মঞ্জুর বিরুদ্ধে থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করায় নিন্দা প্রস্তাব পাশসহ এ ব্যাপারে দায়ী ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আইনি যে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮