শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কাদেরের হুঁশিয়ারি : দলের নিয়ম-শৃঙ্খলা সবাইকে মানতে হবে

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিজস্ব সীমারেখা রয়েছে। দল করতে হলে সবাইকে দলের নিয়ম-শৃঙ্খলা তথা রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে। কেউই দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়।

তিনি আরও বলেন, রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক। গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমত থাকতে পারে। তবে এ সকল মতপার্থক্য আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। সেটা অবশ্যই সাংগঠনিক পরিমণ্ডলে হতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে। দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিজস্ব সীমারেখা রয়েছে। কথায়, আচরণে, বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে।

বিএনপির রাজনীতিরও কঠোর সমালোচনা করেন কাদের। তিনি বলেন, কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে, আওয়ামী লীগ নয়। বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং এ তত্ত্বের অনুসারী বলে সবক্ষেত্রে গন্ধ খোঁজে। 

কাদের বলেন, বাতাসে এখনো  ষড়যন্ত্রের গন্ধ, অশুভ শক্তি সরকার হঠানোর চক্রান্তে লিপ্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ঐক্য সুসংহত করতে হবে। 

ওবায়দুল কাদের বলেন, করোনার আঘাত মোকাবেলায় যারা শেখ হাসিনাকে পরাজিত দেখতে চেয়েছিলেন আজ তারাই পরাজিত হয়েছে। করোনা সংকট মোকাবেলায় সময়ের সাহসী নেত্রী হিসেবে বিজয়ী বীর হিসেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১