মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন হয়নি, হয়েছে প্রশাসনের সঙ্গে : আমির খসরু

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তাদের নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে হয়নি, হয়েছে আওয়ামী প্রশাসন, আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে। যেটা নির্বাচনই হয় নাই সেটা প্রত্যাখানের কি আছে?

বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় নগর বিএনপির দলীয় কার্যালয়ের প্রাঙ্গনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় সঙ্গে ছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনসহ অন্য নেতা-কর্মীরা।

খসরু বলেন, ‘চট্টগ্রামে কোনো নির্বাচন হয়নি তা প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন তাদের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছে। অবৈধ সরকারের অধীনে, অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বিএনপির নির্বাচন করার একমাত্র উদ্দেশ্য ছিলো; আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের কমিটমেন্ট গণতন্ত্রের প্রতি। এজন্য সব জেনেশুনে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে।’

নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের মিলনমেলা তৈরি করেছে মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রামের উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে বহিরাগতদের নিয়ে এসেছে তারা। খোলামেলাভাবে তারা অস্ত্রের মহড়া দিয়েছে। নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রে ছিলো বহিরাগতদের আনাগোনা। তারা চট্টগ্রাম সিটির নির্বাচনে পাঁচশ’রও বেশি কেন্দ্র দখল করেছে। কেন্দ্র দখলের পাশাপাশি তাদের দলীয় কর্মী, এজেন্টদের মারধর করেছে এবং বের করে দিয়েছে। সিটি নির্বাচনকে ঘিরে কমপক্ষে বিশটি মামলায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করেছে।

আমীর খসরুর দাবি, নিার্বচনে সন্ত্রাসীদের হামলায় কাউন্সিলর প্রার্থী, এজেন্ট, বিএনপির নেতাকর্মী মিলিয়ে ২০০ জনের মতো আহত হয়েছে।

বর্তমান সরকার-প্রশাসন ইভিএম পদ্ধতির ভোটকেও বিতর্কিত করেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, কিছুদিন আগে ইভিএম এ মক ভোটিং করেছে। এবার তারা রাতে ইভিএমে ভোটও চুরি করেছে। কিছু মেশিনে ধানের শীষের প্রতীকও ছিল না। কিছুতে ধানের শীষে ভোট দিলে আম প্রতীকে ভোট যাচ্ছে। তারা ইভিএমকে পুরোপুরি ব্যবহার করেছে ভোট চুরিতে। যারা ভোট চুরি-ডাকাতি করেছে তাদের পদত্যাগ করতে হবে। এ সরকারের অধীনে কোনো নির্বাচনই হয় না। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচিত সরকার হতে হবে।

নির্বাচনের ফলাফলে বিএনপির মেয়র প্রার্থী জয়ী হলে মেনে নেবেন কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমার মুখে ফুল চন্দন পড়ুক।’

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী ও দলটির চট্টগ্রাম নগর কমিটির আহবায়ক শাহাদাত হোসেন বলেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের সাথে হয়নি, হয়েছে প্রশাসনের সাথে, রাষ্ট্রযন্ত্রের সাথে। নির্বাচনে বিএনপির এজেন্ট, জনগণ সম্পূর্ণ অসহায় ছিলো। রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিয়েছিলেন। তাকে ব্যবস্থা নিতেও বলেছেন। বর্তমান সরকার নির্বাচনকে প্রহসনের, ভোট ডাকাতির কালচারে পরিণত করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১