সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৩তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে কেককাটা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনের উদ্যোগে আয়োজিত বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছু উদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাওছার আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন ও কামরুজ্জামান নিজাম, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সাংবাদিক মো. আলাউদ্দিন ও সাংবাদিক মো. ইমরান হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম পারভেজ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান প্রমুখ।

কেককাটা অনুষ্ঠানের পূর্বে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930