সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক : 

সরকারি প্রকল্প, কার্যাবলি ও কর্মসূচি সময়মতো শেষ না হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

সম্প্রতি প্রধানমন্ত্রীর এই নির্দেশনা চিঠি আকারে মন্ত্রিপরিষদ বিভাগের প্রকল্প অধিশাখা থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

সরকারি কার্যাবলি, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পরিপালন সংক্রান্ত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বা বিভাগের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা নিম্নরূপ- সরকারি কার্যাবলি, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে প্রায়শই দীর্ঘসূত্রতা দেখা যায়। নির্ধারিত সময়ে এগুলো সম্পাদিত না হওয়ায় এর সুফল থেকে দেশ ও জাতি বঞ্চিত হয় এবং অনেক ক্ষেত্রেই ব্যয় বৃদ্ধি পায়। এছাড়া আর্থিক শৃঙ্খলারও ঘাটতি পরিলক্ষিত হয়। সে কারণে বছরের প্রথম থেকেই এসব বিষয়ে কর্মপরিকল্পনা এবং আর্থিক পরিকল্পনা প্রণয়ন করে নিবিড় তত্ত্বাবধান ও মনিটরিং করা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও বলা হয়, বিষয়গুলো পর্যালোচনা করে যথাসময়ে কার্যাবলি বা কর্মসূচি বা প্রকল্প সম্পাদন না হয়ে থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের আবশ্যিক পর্যালোচনা বা তদন্ত করে দেখা এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।

এতে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা পরিপালন করার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধও জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930