সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মিয়ানমারে শান্তি ও গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক : 

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ গণতন্ত্রপন্থি এনএলডির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে মিয়ানমারের ক্ষমতা দখলে প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ।

সেই বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকা দেখতে চায় তারা।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ নিবিড়ভাবে গণতান্ত্রিক রীতিকে অনুসরণ করে এবং এর চর্চা ও প্রসারে বিশ্বাস করে। আমরা আশা করি, মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে।

এদিকে গত নভেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচনের পর থেকেই এনএলডি ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন চলছিল। নির্বাচনে এনএলডি সরকার গঠনের মতো আসন পেলেও জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী।

পার্লামেন্টের নিম্নকক্ষের নতুন করে নির্বাচিত সদস্যরা মতো সোমবার অধিবেশনের ডাক দেয়, কিন্তু তা স্থগিতের আহ্বান জানিয়ে আসছিল সেনাবাহিনী। এসব ঘটনার মধ্যেই সোমবার ভোরে সুচি, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট ও আরও কয়েকজন নেতাকে আটক করা হয়।

এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী করা হয় প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাংকে। এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক সংগঠনগুলো।

প্রতিবেশী দেশটিতে স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃততে বলা হয়েছে, তাৎক্ষনিক ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসাবে আমরা মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। আমরা মিয়ানমারের সঙ্গে পারস্পরিক ও দ্বিপাক্ষীক সম্পর্কের বিকাশে অবিচল।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসন জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। এই প্রক্রিয়াগুলো যথাযথ চলমান থাকবে ও বাস্তবায়ন হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930