সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আল জাজিরার বিরুদ্ধে মামলা করবো : পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন, তথ্য বিকৃতির অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে মামলা করা হবে।

রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আবদুল মোমেন বলেন, পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখবো। যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরবো। আর আমরা মামলা করবো। আমরা সেটার জন্য কাজ করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যে আল জাজিরায় যেটা বের হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। এখন এসএসএফ গার্ড দেয়। ওনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো দিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড ওনারই সব নেতাকর্মী। মায়া ভাই, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমু ভাই, এরাই বডিগার্ড। কোনো দিন আমরা দেখিনি পয়সা দিয়ে বডিগার্ড রাখতে। ওখানে লিখেছে ওনার দুই বডিগার্ড।

তিনি আরও বলেন, এখন ধরেন আমার পেছনে অনেকেই দাঁড়িয়েছেন। আমরা তাদের সবাইকে চিনি না। নেত্রী যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি।

আবদুল মোমেন বলেন, ওখানে একজনের ছবি দিয়ে বলছে কী, ওটা ওনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আল জাজিরা এ ধরনের বানোয়াট, টেকনিক্যালি জোড়াতালি দিয়ে যা করেছে, তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।

এসময় রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে খবর এসেছে, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নতুন কমান্ডাররা সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের মুরুব্বিদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা সেখানে অভিযোগ করেছে, তারা চলাফেরা করতে পারে না। মিয়ানমারের আর্মি সরকার তাদের বলেছেন, আস্তে আস্তে আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব। এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি, আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেশটির সেনাবাহিনী চিঠি দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিঠিতে মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, ‌দেশটিতে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ১০ দশমিক ৪ লাখ ভুয়া ভোটার তৈরি করা হয় এবং নির্বাচনে কারচুপির কারণেই সেনাবাহিনী ক্ষমতার পালাবদল ঘটিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930