সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিঠি দিয়েছে ডব্লিউএইচও’

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দুইবার চিঠি দিয়েছে বলে রোববার (৭ ফেব্রুয়ারি) জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনা মোকাবিলার ক্ষেত্রে ব্লুমবার্গ বাংলাদেশকে ২০তম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম হয়েছে করোনা নিয়ন্ত্রণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুইবার প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিঠি পাঠিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে ১ হাজার ৫টি কেন্দ্রে একযোগে গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে।

জাহিদ মালেক বলেন, আমাদের দেশে যে পরিমাণ লোক মারা গেছে, তার তুলনায় ভারতে, যুক্তরাষ্ট্রে অনেক লোক মারা গেছে। তারা উন্নত দেশ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্স অনুযায়ী আমরা করোনা ফেইজ আউট পর্যায়ে চলে আসছি। আমাদের এখন ৩ শতাংশ সংক্রমণের হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্সে বলে ৩ শতাংশের নিচে যখন আসতে থাকে তখন করোনা আস্তে আস্তে দেশ থেকে ফেইজ আউট হয়ে যায়। কাজেই সেই পর্যায়ে চলে আসছি।

এদিকে, বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930