সোমবার ৪ঠা মে, ২০২৬ ইং ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

গণফোরামকে গুডবাই জানালেন ড. রেজা কিবরিয়া

আকাশবার্তা ডেস্ক : 

ড. রেজা কিবরিয়া। বেশ কিছুদিন ধরে গণফোরামের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। অবশেষে এবার সেই দলকে গুডবাই জানালেন রেজা কিবরিয়া।

গণফোরামের দলীয় সভাপতি ড. কামাল হোসেনের কাছে তিনি আজ রোববার (৭ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, গণফোরামে বেশ কিছুদিন থেকেই দলের নেতাদের মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। চলছিল টানাপড়েন। আর দলের উদ্ভুত পরিস্থিতির মধ্যেই দল থেকে পদত্যাগ করলেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া পুত্র রেজা কিবরিয়া।

এর আগে, ২০১৯ সালের ঘোষিত কমিটিতে ড. আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী গণফোরামের নির্বাহী সভাপতি ছিলেন।

আর ১৯৯৩ সালে গঠিত প্রথম কমিটির সাংগঠনিক সম্পাদক থাকলেও ২০১২ সালে মন্টু দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মোকাব্বির খান ওই কমিটির সভাপতি পরিষদের তালিকায় ৬ নম্বর এবং অ্যাডভোকেট শফিকউল্লাহ ১১ নম্বর সদস্য ছিলেন।

এ নিয়ে টানাপড়েনের মধ্যেই গত বছরের মার্চে ওই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হলে দলে বিরোধ দেখা দেয়। তখন ওই তিন নেতাসহ সিনিয়র আরো অনেককে বাদ দেওয়া হলে গণফোরামে বিরোধ তুঙ্গে ওঠে। এরপর কিবরিয়া ও মন্টু সমর্থকদের মধ্যে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটে।

সম্প্রতি এমন পরিস্থিতিতে বিরোধ মীমাংসায় গত ডিসেম্বরে ড. কামাল হোসেনের সভাপতিত্বে দুই অংশের বৈঠকে ১১ সদস্যের স্টিয়ারিং কমিটির মাধ্যমে দল পরিচালনার সিদ্ধান্ত হয়। ড. কামাল হোসেন দলের পরিস্থিতি নিয়ে একাধিকবার সংবাদ সন্মেলনে কথাও বলেন। কিন্তু দল পরিচালনায় স্টিয়ারিং কমিটিতে কার নাম আগে আর কার নাম পরে যাবে তা নিয়ে বিরোধ চলতেই থাকে। এতে দলীয় কার্যক্রমেও নেমে আসে স্থবিরতা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১