সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঢাকার আইকন হচ্ছে হাতিরঝিল

আকাশবার্তা ডেস্ক :

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, হাতিরঝিলকে ঢাকার আইকন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে একটি উন্নতমানের একটি কনভেনশন সেন্টার স্থাপন করা হবে। অত্যাধুনিক অপেরা হাউসও নির্মাণ করা হচ্ছে।

উন্মুক্ত মঞ্চটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এটি শিঘ্রই খুলে দেওয়া হবে। ঢাকাকে বিশেষভাবে পরিচিত করতে হাতিরঝিলে লন্ডন আই বা সিঙ্গাপুরের মত একটি স্থাপনা নির্মাণ করা হবে। বুধবার হাতিরিঝিল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময়ে হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরীসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, ঢাকার নাগরিক জীবনে স্বস্তি প্রদানের জন্য একটি নান্দনিক ও আদর্শ বিনোদন কেন্দ্র হিসেবে হাতিরঝিলকে গড়ে তোলা হচ্ছে। নগরবাসীর চলাচলের সুবিধার্থে এখানে সার্কুলার বাস সার্ভিস চালু করা হয়েছে। ওয়াটর ট্যাক্সি চালু করার ফলে খুব কম সময়ে কম খরচে জনসাধারণ ঝিলের পশ্চিমপ্রান্ত থেকে বাড্ডা বা গুলশান চলাচল করতে পারছে। গুলশান লেকের খনন কাজ চলছে। এ লেককে সম্প্রসারণ করে বনানী ও বারিধারা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। তখন ওয়াটর ট্যাক্সির রুট বনানী-বারিধারা পর্যন্ত বিস্তৃত করা হবে।

তিনি বলেন, একটি পরিত্যাক্ত দুর্গন্ধময় নোংরা জায়গা হাতিরঝিলকে দর্শনীয় স্থানে পরিনত করা হয়েছে। এস্থান হয়েছে ঢাকাবাসীর প্রধান বিনোদন কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার সাথে সাথে ঢাকার উন্মুক্ত জলাধার হিসেবে হাতিরঝিলকে গড়ে তোলা। সেই স্বপ্ন আজ বাস্তবায়নের মাধ্যমে ঢাকাবাসীর স্বস্তিদায়ক স্থান হয়েছে হাতিরঝিল।

একটি পরিকল্পিত আবাসিক এলাকার জন্য লেক বা জলাধার রাখার বিষয়কে গুরুত্ব দিয়ে গুলশান বারিধারায় লেক নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিগত সরকারগুলো লেক ভরাটের মাধ্যমে প্লট তৈরি করে তা বরাদ্দ প্রদান করেছে। এখন সেই লেকেরই সংস্কার কাজ করতে হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930