সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সরকারের বিদায়ের ঘণ্টা বাজবে শিগগির : রিজভী

আকাশবার্তা ডেস্ক :

স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের বিদায়ের ঘণ্টা শিগগির বেজে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এখন পতন দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাতে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, সরকারের অন্যায়, অপকর্ম এখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছে। তারা লজ্জায় মুখ দেখাতে পারছে না। সরকারের পতনের সাইরেন বাজছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের পতন অত্যাসন্ন। আমাদের ইতিহাস বলছে, এখানে কখনই স্বৈরশাসককে গ্রহণ করেনি এই দেশের মানুষ।

এসময় সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আমরা একটি সংকটকাল অতিক্রম করছি। তাই নানা শ্রেণি-পেশার মানুষ যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে তারা সবাই আজকে একত্রিত হয়েছে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই কর্তৃত্ববাদী সরকার নানাভাবে জুলুম-নির্যাতন করছে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া বন্দি তার পরেও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে মানসিক ও শারীরিকভাবে পর্যুদস্ত করার জন্য নানান পন্থা অবলম্বন করা হচ্ছে। সে কারণে দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930