শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দারুল ইসলাম হিফজ মাদ্রাসায় হাফেজদেরকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ২০২০ সালে হিফজ সম্পন্ন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের উদ্যোগে গত শনিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে হাফেজদের হাতে এ সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জেলা আ.লীগের সহ-সভাপতি ও মান্দারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম। এসময় নতুন শিক্ষার্থীদেরকে ছবক প্রদান করান সৌদি আরবের জেদ্দার সাবেক ইমাম মোখলেছুর রহমান।

দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় পরিচালক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও বড় পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাকছুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসাতুল মদিনা ঢাকার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান গুনবি, পুলিশ লাইন্স মসজিদের ইমাম ও বটতলী মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মুফতি সোলাইমান, টুমচর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শরীফ হোসেন (দাঃ), মান্দারী মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মনির মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- মান্দারী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ প্রভাষক, মান্দারী বাজারের ব্যবসায়ী আব্দুল মালেক ডিলার, মো. হেলাল উদ্দিন, মো. আলাউদ্দিন প্রমুখ। পরে হাফেজ শিক্ষার্থীর অভিভাবকদেরকে মেডেল প্রদান করা হয়। এসময় অভিভাবক, শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনের ব্যবস্থা, সাধারণ জ্ঞান, হিফজুল কুরআন, কম্পিউটার প্রশিক্ষণ, সুন্দর হাতের লেখা, ক্বিরাত, ইসলামী সঙ্গীত, ছড়া ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়সমূহের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া গত ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে অত্র প্রতিষ্ঠানের ছাত্র হাফেজ মো. সাইফুদ্দিন স্বর্ণপদক অর্জন করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১