রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অচল মিয়ানমার!

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে সব বিধিনিষেধ এবং হুঁশিয়ারি উপেক্ষা করে ফের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) অভ্যুত্থানবিরোধীরা সাধারণ ধর্মঘট এবং রাস্তায় রাস্তায় আরও বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে।

এদিকে দেশটির ব্যবসায়ীরাও প্রতিবাদ জানাতে ব্যবসার কার্যকলাপ বন্ধ করে দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বিক্ষোভকে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম গত এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে উল্লেখ করেছে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী তাদের দমন নিপীড়ন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র দৃঢ় ব্যবস্থা নেবে এমন হুঁশিয়ারির পর এই বিক্ষোভ দেখা দিলো।

এদিকে আজ সোমবার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গনের রাস্তায় হাজার হাজার বিক্ষোভ কারী প্রতিবাদ জানাচ্ছেন। আটক সকল নেতাদের মুক্তি দিন বলে তারা স্লোগান দিচ্ছেন।

এছাড়া বিক্ষোভকারীরা কাউকে কর্মস্থলে না যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

ইয়াঙ্গন ছাড়াও মিয়ানমারের রাজধানী নেপিডোতে বিশাল সমাবেশ দেখা দিয়েছে। একইসঙ্গে দেশটির মিতকিয়ানা, পানম, পিনমানাম, দাওয়েই এবং ভামোতে বিক্ষোভে নেমেছে বিক্ষোভকারীরা।

হেট হেট লাইং (২২) নামে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি ভীত এবং সোমবারের বিক্ষোভে নামার আগে প্রার্থনা করেছেন। তবে তিনি নিরুৎসাহিত হবেন না।

তিনি আরও বলেন, আমরা জান্তা সরকার চাই না, আমরা গণতন্ত্র চাই। আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ গড়তে চাই।

এই বিক্ষোভকারী আরও বলেছেন, আমার মা আমাকে বিক্ষোভে আসতে নিষেধ করেনি বরং তিনি শুধু বলেছেন নিজের খেয়াল রেখো।

এদিকে এরইমধ্যে মিয়ানমার সেনাবিনীকে হুঁশিয়ার বার্তা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, আটক নেত্রী অং সান সু চিকে অবশ্যই মুক্তি দিতে হবে।

সূত্র : আল জাজিরা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০