সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কাদের মির্জার বহিষ্কার চায় একসঙ্গে ৪২ নেতা

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৪২ নেতা বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কাদের মির্জাকে ফের দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে।

দলীয় গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী বক্তব্য রাখার অভিযোগে মঙ্গলবার (২ মার্চ) অনুষ্ঠিত দলীয় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এ ছাড়া একই সভায় উপস্থিত ৪২ নেতা আবদুল কাদের মির্জার সঙ্গে ভবিষ্যতে কোনো প্রকারে দল করবেন না বলে শপথ নেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ২ ঘণ্টার মধ্যে ফের সেই আদেশ প্রত্যাহার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে চরকাঁকড়া গ্রামে তার নিজ বাড়িতে দলীয় ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রশীদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, সাবেক ছাত্রনেতা আলাল, চরহাজারী ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, চরএলাহী ইউপি চেয়ারমান আবদুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বিষয়ে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

তবে তিনি আবদুল কাদের মির্জার সঙ্গে ভবিষ্যতে রাজনীতি না করার বিষয়ে এবং তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্র ও জেলায় পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন।

একই বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী জানান, আবদুল কাদের মির্জাকে বহিষ্কারের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের সময় ৭১ সদস্যের মধ্যে ৪২ জন নেতা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930