সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেশে টিকা নেওয়া মানুষের সংখ্যা ৩৬ লাখ ছুঁইছুঁই

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে টিকাদান কর্মসূচির ২৫ দিনে এ পর্যন্ত করোনা টিকা নিলেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়।

এদিকে মোট টিকা প্রাপ্তদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন ও নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। এছাড়া টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮০৭ জনের।

বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, আজ বৃহস্পতিবার টিকা নিয়েছেন এক লাখ ২১ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ জন ও নারী ৪৮ হাজার ২১০ জন।

এছাড়া বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশ থেকে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট টিকা নেওয়া ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগের সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগের তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগের তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগের চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগের এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ১১ হাজার ১৬৯ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930