সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ বিকালে গণভবনে টিকা নিয়েছেন।

শেখ হাসিনা টিকা নেওয়ার সময় তার পাশে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। শেখ রেহানা আগেই টিকা নিয়েছেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী নিজেই সেদিন কর্মসূচি উদ্বোধন করেন।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান। এ পর্যন্ত ৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন।

করোনাভাইরাসের টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930