সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কাদের মির্জাকে উদ্দেশ্য করে গুলি, নিহত ১

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা কার্যালয়ের সামনে কাদের মির্জার দলবলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার এক সমর্থক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলাউদ্দিনের (২২), বাড়ি কোম্পানীগঞ্জে। তিনি উপজেলার চারকালী গ্রামের মইনুল হকের ছেলে।

একজন নিহতের খবর নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহীউদ্দিন আবদুল আজিম।

তিনি বলেন, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গুলিবিদ্ধসহ আহত ১২জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আলাউদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে পৌর কার্যালয়ে কাদের মির্জার সমর্থকেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে হঠাৎ তাকে ঘিরে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় কাদের মির্জার অন্তত ১২ জন সমর্থক গুলিবিদ্ধ হয়। সবমিলিয়ে আহত হন প্রায় ৫০ জন।

এদিকে এই ঘটনায় গুলিবিদ্ধ আরেকজন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়। তার অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930