সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আদালতে কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে সিএনজিচালক আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জাকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেছে করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন ওরফে রাজু মামলাটি দায়ের করেন।

রোববার (১৪ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলী আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে বিকেলে শুনানির সময় নির্ধারণ করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান মামলা আমলে নিয়ে রোববার বিকেলে শুনানির সময় নির্ধারণ করেন।

আইনজীবী আরও জানান, মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করে তার ভাই সাহাদাত হোসেন ও ছেলে মাশরুর কাদের তাসিক মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। বিকেলে শুনানির সময় নির্ধারণ করেন আদালত।

জানা যায়, নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন ওরফে রাজু বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে কাদের মির্জাকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। এজাহারে ত্রুটি থাকার অযুহাতে পুলিশ তা নেয়নি বলে সাংবাদিকদের জানান এমদাদ।

পরে শুক্রবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানায় পুলিশ মামলা না নেওয়ায় রোববার আদালতে মামলা করা হয়।

পুলিশ মামলা না নেওয়ায় নিহত আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের চর ফকিরা ইউনিয়নের চর কালি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় তারা অভিযোগ করে বলেন, মামলার প্রধান আসামি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নাম বাদ দেওয়া হলে পুলিশ মামলা নেবে বলে জানায়। কাদের মির্জার নাম বাদ না দেওয়ায় মামলা
নেয়নি পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930