সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

কাল বাংলাদেশের সব মার্কেট বন্ধ

অর্থ বাণিজ্য ডেস্ক :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ মার্চ) সারাদেশে সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেসঙ্গে মার্কেটগুলোকে আলোকসজ্জা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্র জানায়, দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সারাদেশের সব মার্কেট-দোকান বন্ধ থাকবে।

এর আগে, শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সভা ডাকে। সভায় ১৭ মার্চ সারাদেশের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরদিন রোববার সিদ্ধান্তটির ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যবসায়িক এ সংগঠনটি।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ১৭ মার্চ সব বিপনীবিতান বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০