আকাশবার্তা ডেস্ক :
বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ উপহার দেয়া হবে।
বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট।
প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে আটটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন।