সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছেন মোদি

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ উপহার দেয়া হবে।

বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট।

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে আটটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930