সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আপদ বিদায় হয়েছে বেঁচে গেছি : মমতা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন,বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ‘আপদ’ ।

দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারণায় নেমে তিনি একথা বলেন। এদিকে নির্বাচনী প্রচারে একাধিকবার তৃণমূলকে ‘তোলাবাজের দল’ বলে আক্রমণ চালিয়েছে বিজেপি নেতারা।

শনিবার (২০ই মার্চ) খড়্গপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘দিদির পাঠশালার সিলেবাস তোলাবাজি’ বলে তৃণমূলকে কটাক্ষ করেছে।

মোদির সভার দিনই হলদিয়ায় গিয়ে মমতা জানিয়ে দিলেন, ‘তৃণমূলে যারা তোলাবাজ ছিল, এখন সব বিজেপিতে গিয়ে ভিড়েছে। নিজে থেকে তারা দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বেচেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার হলদিয়ায় মমতা বলেন, মেদিনীপুরের কিছু গাদ্দার, মীরজাফর, যাদের এত দিন পুষেছিলাম, যাদের জন্য মিলন মণ্ডলকে দু’বছর জেলে থাকতে হয়েছে, পাঁশকুড়ার আনিসুরকে জেলে ভরে দিয়েছে যারা, তারা এখন বিজেপিতে। যাদের পছন্দ হত না, তাদেরই জেলে ভরে দিত।

এদিন মমতা আরও দাবি করেন, আগে মেদিনীপুরে আসতে গেলে অনুমতি নিতে হতো। এখন আমি স্বাধীন। আপদ বিদায় হয়েছে বেঁচে গেছি।  শনিবার পূর্ব মেদিনীপুরে একাধিক সভা ছিল মমতার। পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে চড়েই এসব সভায় অংশগ্রহণ করেছেন তিনি।

মমতার ব্যান্ডেজকে কটাক্ষ করে শুক্রবার শুভেন্দু বলেছিলেন, সব প্রার্থী হাত জোড় করে ঘুরছে। একজন লাথি দেখাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930