মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে ‘প্রথম বাংলাদেশি মেয়র’

আকাশবার্তা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের উত্থানের নতুন অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সংলগ্ন মিলবোর্ন বরোতে মেয়র পদে জয়ী হওয়ার মধ্য দিয়ে।

কারণ, আসছে ১৮ মে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ডেমক্র্যাটিক পার্টির যে দুজন মাঠে নেমেছেন উভয়েই বাংলাদেশি-আমেরিকান।

এ দুই প্রার্থী হলেন মো. নূরুল হাসান ও মাহাবুবুল তৈয়ব। নূরুল হাসান বর্তমানে মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট। অপরজন হলেন একই সিটির কাউন্সিলম্যান। উভয়েই চট্টগ্রামের সন্তান।

প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হবেন তিনিই ‘প্রথম বাংলাদেশি মেয়র’ হবেন বলে মন্তব্য করেছেন পেনসিলভেনিয়ায় কমিউনিটি নেতা ইবরূল হাসান চৌধুরী।

ইবরূল বলেন, এ সিটিতে ভোটার সংখ্যা ৫৩০। এর মধ্য ৫০ জন রিপাবলিকান, বাকি সবাই ডেমক্র্যাট। অর্থাৎ ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন পাবার অর্থ হলো নির্বাচনে জয়ী হওয়া। এ সিটিতে প্রায় ১৪০ জন বাংলাদেশি ভোটার। আর প্রাইমারিতে এবারই কোন আমেরিকান অথবা ভিন্ন জাতি-গোষ্ঠির কেউ মেয়র পদে মাঠে নামেননি।

মো. নূরুল হাসান ১৫ বছর ধরে ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার’ বিভিন্ন দায়িত্ব পালনের পর বর্তমানে এর সাধারণ সম্পাদক। তিনি ‘পিপল এন টেক’ এর ফিলাডেলফিয়া ক্যাম্পাসের নির্বাহী প্রধান। অপর প্রার্থী মাহাবুবুল তৈয়বও ১৫ বছর ধরে ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার’ বিভিন্ন পদে কাজ করছেন।

পেনসিলভেনিয়ার ডেলাওয়্যার কাউন্টির দক্ষিণ-পূর্ব বিভাগে অবস্থিত মিলবোর্ন বরো। এটি হলো যুক্তরাষ্ট্রের সিটির মধ্যে সবচেয়ে ছোট। এখানে ১৫০০ লোকের বাস। আকারে ০.১ বর্গ মাইল। ১৯০৯ সালে বরোটি প্রতিষ্ঠিত হয়।

বরো অব মিলবোর্ন প্রশাসনে বর্তমান রূপ হল মেয়র-কাউন্সিল। মিলবোর্ন বরো কাউন্সিল পাঁচজন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত যার প্রত্যেকটিতে চার বছরের ওভারল্যাপিং মেয়াদ থাকবে। বরো কাউন্সিল সদস্য ছাড়াও মিলবোর্ন বরোর বাসিন্দারা মেয়র নির্বাচন করেন। পুলিশের সব কার্যক্রম পরিচালনার প্রাথমিক দায়িত্বসহ মেয়রের মেয়াদ চার বছর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১