আকাশবার্তা ডেস্ক :
অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ নিয়োগের জন্য অনলাইন আবেদন আগামী ৪ এপ্রিল শুরু হবে। আবেদন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।