রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সব নির্বাচন স্থগিত : ইসি

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস হঠাৎ বেড়ে যাওয়ায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ও লক্ষ্মীপুর-২ আসন সহ সব নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি সব নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কমিশন বৈঠকে বসেছিলেন।

সেই বৈঠকে করোনার পরিস্থিতির মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে সিইসি এই সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, গেলো ২৯ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ১৮ দফা নির্দেশনা জারির পরপরই কমিশন এক অনির্ধারিত বৈঠকে বসে। সেখানে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় সরকারের ১৮ দফা নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, ৩১ মার্চের ভোট স্থগিত নিয়েও আলোচনা হয়।

ওই নির্ধারিত আলোচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে অফিস পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া মাঠপর্যায়ে চলমান সব প্রশিক্ষণ ৩১ মার্চের পরে স্থগিতের সিদ্ধান্ত হয়।

এর আগে, বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, আগামী ১১ এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও গ্রহণ করার কথা ছিলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১