সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নারী নিয়ে অবরুদ্ধ হেফাজত নেতা মামুনুল, ভাইরাল ভিডিও

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় নারী নিয়ে আটক হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

রয়্যাল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের অভিযোগ, একজন নারীকে নিয়ে তিনি ওই রিসোর্টে সময় কাটাতে গিয়েছিলেন। তবে মামুনুল বলছেন, দুই বছর আগে এই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তিনি বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, প্রথমে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের হোটেল কক্ষেই জিজ্ঞাসাবাদ শুরু করে।

তবে মামুনুল হক দাবি করেন, তিনি অবসরকালীন সময় কাটাতে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসেছেন।

সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম। এখন স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। তারা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করছেন।

তিনি বলেন, মামুনুল হকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা যাচাই-বাছাই করছেন পুলিশ কর্মকর্তারা। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রয়্যাল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হককে ঘিরে রেখেছেন বেশ কয়েকজন। তারা মামুনুল হকের বিরুদ্ধে একজন নারীকে নিয়ে ওই রিসোর্টে অবস্থান করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তবে মামুনুল হক তাদের প্রশ্নের জবাবে বলেন, ওই নারীকে তিনি দুই বছর আগে বিয়ে করেছেন। তাকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন। তবে তিনি যে এখানে এসেছেন, সেটি হেফাজতে ইসলামের নেতাকর্মীরা জানেন না।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930