সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু

আকাশবার্তা ডেস্ক :

আগামী ৮ এপ্রিল থেকে প্রাণঘাতী করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৫ এপ্রিল) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

তিনি জানান, করোনার প্রথম ডোজ ৬ এপ্রিল শেষ হয়ে যাবে। দ্বিতীয় ডোজ শুরু হবে ৮ এপ্রিল থেকে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন ৮ এপ্রিল থেকে যে দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা, এটা যথারীতি চলবে। প্রথম ডোজ ৬ এপ্রিল শেষ হয়ে যাবে।

ভ্যাকসিনের মজুদ কম- প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত অসুবিধা হবে না বলে ডিজি হেলথ (স্বাস্থ্য অধিদপ্তর) জানিয়েছেন।

২৭ মার্চ ভ্যাকসিনের চালান আসার কথা, সেটা আসেনি- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি কথা বলেছি। তারা জানিয়েছে আমরা যে পরিমাণ প্রথম ডোজ দিয়েছি, দ্বিতীয় ডোজ দিতে ওই পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন হবে না। এটা আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট দেখছে।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে এই কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। একজন ব্যক্তিকে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। তবে যত সংখ্যক আসার কথা তা পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930