বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিদেশী মদসহ নেক্সট ফুড বেভারেজের চালক গ্রেপ্তার, প্রধান নির্বাহী পলাতক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বিসিক শিল্পনগরী এলাকা থেকে বিদেশী মদ ও নগদ প্রায় ৩০ লাখ টাকাসহ ‘নেক্স ফুড বেভারেজ’ নামে একটি চকলেট কোম্পানীর গাড়ি চালক মোঃ জহির হোসেন প্রকাশ মিজিকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তবে মাদক ব্যবসার সাথে জড়িত কোম্পানীটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিএফও) মোঃ ওসমান গনি মিন্টু (৫৬) পলাতক থাকলেও জব্দ করা হয় তার ব্যবহৃত প্রাইভেট কারটি।

সোমবার (০৫ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।

গ্রেপ্তারকৃত মোঃ জহির হোসেন মিজি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চরডুকিয়া গ্রামের মৃত আবদুল হাসেম মিজির ছেলে। তিনি বর্তমানে লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকায় বসবাস করেন। পলাতক (সিএফও) মোঃ ওসমান গনি মিন্টু লক্ষ্মীপুরের একই এলাকার মৃত ডাক্তার গিয়াস উদ্দিনের ছেলে।

জানা যায়, লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় বিশাল প্লট নিয়ে চকলেট কোম্পানী নেক্সট ফুড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানা প্রতিষ্ঠান করেন বাংলাদেশের সুনামধন্য ‘ভাইয়া গ্রুপ। এতে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিএফও) দায়িত্বে রয়েছেন মোঃ ওসমান গনি মিন্টু। দীর্ঘদিন থেকে তিনি ও তার গাড়ি চালক মোঃ জহির হোসেন মিজি যোগসাজসে বিদেশী মদসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এমন অভিযোগে রোববার (৪ এপ্রিল) গোপনে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১। এসময় বিসিক সংলগ্ন রাকিব নামে এক ব্যক্তির দ্বি-তলা বিল্ডিং থেকে গাড়ি চালক মোঃ জহির হোসেন মিজিকে আটক করে তারা। উদ্ধার করা হয় তার সাথে থাকা ৫ বোতল বিদেশী মদ, ২টি প্লাষ্টিকের বোতলে ৪০০ মি.লি. বিদেশী মদ, একটি মোবাইল ফোন, তাদের ব্যবহৃত কালো রংয়ের টয়োটা হ্যারিয়ার প্রাইভেট কার ও মাদক বিক্রয়ের নগদ ২৯ লক্ষ ৯৩ হাজার ৫০০ টাকা।

র‌্যাব-১১ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত মিজিকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ‘নেক্সট ফুড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’ এর সিএফও মোঃ ওসমান গনি মিন্টু এ মাদক কারবারির সাথে জড়িত। চালক মিজি ও মিন্টু দীর্ঘদিন পরষ্পর যোগসাজসে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১