শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়নি

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে বিএনপি।

শনিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, আমি ডাক্তার মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে গিয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তারা ম্যাডামের নমুনা নেননি।

এদিকে ডা. মামুন গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হচ্ছে- এমন সংবাদ কে ছড়িয়েছে জানি না। এজন্য অনেকেই আমাকে ফোন করছেন। আসলে বিষয়টি সঠিক নয়। আমি প্রায় প্রতিদিনই চেকআপের জন্য তার (খালেদা জিয়া) বাসায় যাই। আজও গিয়েছিলাম। আমি যখন যাই তখন আমার সঙ্গে টেকনোলজিস্ট সবুজও যান। আমরা ডায়াবেটিস ও অন্যান্য বিষয়গুলো নিয়মিত চেকআপ করি। তবে করোনা পরীক্ষার জন্য তার কোনো নমুনা নেওয়া হয়নি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে যান খালেদা জিয়া। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর করোনা মহামারির শুরুর দিকে গত বছর ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জামিনে মুক্তি পান তিনি। পরে তিন দফায় মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। বর্তমানে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে শুধুমাত্র তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১