শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ফের হকারমুক্ত হচ্ছে রাজধানীর ফুটপাত

আকাশবার্তা ডেস্ক :
গুলিস্তানের প্রধান সড়ক ও এর ফুটপাত থেকে অবৈধ স্থাপনা শিগগিরই হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার দুপরে রাজধানীর মুক্তাঙ্গনে আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজধানীতে নতুন করে হলিডে মার্কেট চালুর চিন্তা করছে সরকার। হকাররা সপ্তাহে বন্ধের দিন হিসেবে শুক্র ও শনিবার মার্কেটগুলো অস্থায়ীভাবে জনসাধারণের জন্য খোলা রাখবে। কাপড়, প্রসাধনী, জুতা, গৃহস্থালি ও নিত্যব্যবহার্য সকল প্রকারের জিনিস অস্থায়ী এসব বাজার থেকে সুলভ মূল্যে ক্রেতারা কিনতে পারবেন। হকারদের কোনো বক্তব্য থাকলে হকার নেতৃবৃন্দ আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। গুলিস্তানের রাস্তায় ও ফুটপাতে কোনো ধরনের হকার বসতে দেওয়া হবে না।’
মেয়র সাঈদ আরো বলেন, ‘গুলিস্তানের হকারদের তালিকা করা হয়েছে। তারা যাতে পথে না বসে তার জন্য তাদের পুনর্বাসন করা হবে। যেখানে তাদের পুনর্বাসন করা হবে সেখানে বসতে হলে তাদের একটি টোকেন নিতে হবে। টোকেন নেওয়ার আগে সিটি করপোরেশনকে তারা রাজস্ব পরিশোধ করবে।
প্রথমে গুলিস্থান থেকে হকার উচ্ছেদ করা হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য ফুটপাতকে হকার মুক্ত করা হবে।’
তিনি ব‌লেন, ‘ডিএসসিসির যেসব মা‌র্কে‌টে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সেগু‌লোতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব ধর‌নের নাশকতামূলক কর্মকাণ্ড প্র‌তিহত করতে মা‌র্কেট কর্তৃপক্ষ‌কে সতর্ক থাকতে বলা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা মুক্তাঙ্গন পার্কটি দখল করেছেন তাদের সঙ্গে আলোচনা দখলমুক্ত করা হবে।’

আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ পাবলিক টয়লেট স্থাপন করে ওয়াটার এইড বাংলাদেশ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপিত নতুন টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিরি ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান পপি, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, ওয়াটার এইউ বাংলাদেশের প্রেগ্রাম অ্যান্ড প্লানিং অ্যাডভোকেসি লিয়াকত আলমসহ ডিসিসির কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, মুক্তাঙ্গন ছাড়াও ওসমানী উদ্যানসহ ডিএএসসিতে কয়েকটি আধুনিক টয়লেট চালু করা হয়েছে। এসব পাবলিক টয়লেটে রয়েছে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কক্ষ, লকার, হাত ধোয়ার জায়গা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। পাশাপাশি ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ এবং সিসি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নতা কর্মী এবং নারী কেয়ারটেকার নিয়োজিত থাকছে। ট‌য়ে‌লে‌টের জন্য ৫ টাকা, গোসল ১০ টাকা, পা‌নি প্রতি গ্লাস ১ টাকা, লকার সু‌বিধার জন্য ৫ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার জন্য টয়‌লেটের আশপাশের এলাকায় সি‌সি ক্যামেরা বসানো হয়েছে।
নগর স্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে পাবলিক টয়লেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিএসসিসি, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় এ টয়লেটগুলো নির্মাণ করা হচ্ছে। ডিএসসিসির উদ্যোগে এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সানরাইজ প্রকল্পের আওতায় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট সংস্কার করেছে ওয়াটার এইড বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮