শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রামগঞ্জে বোনের হাতে বোন খুন

রামগঞ্জ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সৌন্দড়া ছৈয়াল বাড়িতে ছোট বোন তাহমিনা আক্তার পপির হাতে নির্মম ভাবে খুন হয়েছেন বড় বোন লাকি বেগম। এলাকাবাসি ঘাতক ছোট বোনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে নিহতের স্বামী মনির হোসেন রোববার সকালে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাহমিনা আক্তার পপিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। এরআগে শনিবার রাতে এ খুনের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, সৌন্দড়া ছৈয়াল বাড়ির মৃত বাদশা খলিফার বড় মেয়ে লাকি বেগমের সাথে ছোট মেয়ে তাহমিনা আক্তার পপির পারিবারিক বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে ছোট বোন তাহমিনা বড় বোন লাকিকে বসতঘরে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি চোখ তুলে ফেলে। এতে বড় বোন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মুখের ভিতর হাত ডুকিয়ে দেয়। দীর্ঘ সময় মুখের ভিতর হাত ঢুকেয়ে রাখায় দম বন্ধ হয়ে মারা যান বড় বোন লাকি।

রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮