সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লকডাউনে বন্ধ সব ব্যাংক, টাকা তুলবেন কীভাবে?

অর্থ বাণিজ্য ডেস্ক :

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। সরকারঘোষিত লকডাউনের আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশের ব্যাংকগুলোতে শেষ লেনদেন।

বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, লকডাউনের এই সময়ে কিছু ব্যাংকের কয়েকটি বিশেষ শাখা ছাড়া সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজনে এটিএম ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাবে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সময়ে যাতে এটিএম বুথগুলোতে নগদ অর্থের অভাব না হয় সেজন্য ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অনলাইন ব্যাংকিংও চালু রাখার কথা বলা হয়েছে।

জেনে নিন বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে যে তিনটি নির্দেশনা দিয়েছে-

১. সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালীন সময়ে সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের সব কর্মকর্তা/কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

২. সমুদ্র/স্থল/বিমান বন্দর এলাকায় ( পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ খোলা রাখার বিষয়ে বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উক্ত ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে স্ব স্ব ব্যাংক প্রয়োজনিয়তার নিরিখে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সীমিত সংখ্যক জনবল দ্বারা খোলা রাখতে পারবে।

৩. এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এই নির্দেশনাগুলো বুধবার (১৪ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930