সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আজ ব্যাংক খোলা, লেনদেন দুপুর ১টা পর্যন্ত

অর্থ বাণিজ্য ডেস্ক

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। সরকারঘোষিত লকডাউনে সরকারি, বেসরকারি অফিস আদালত বন্ধ থাকলেও আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে খোলা থাকবে ব্যাংক।

লকডাউনে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর  ১ টা পর্যন্ত  ব্যাংকের লেনদেন চালু থাকবে। তবে  ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায়  এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাতেও। জেলা পর্যায়ে সদর শাখা খোলা থাকবে। আর বৈদেশিক বাণিজ্য শাখাগুলো খোলা থাকবে নিয়মিত।

অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ১৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই সময়ে ব্যাংকিং কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে পরবর্তী সাত দিনের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই সময় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তে  সোমবার (১২ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এক সপ্তাহের জন্য দেশের সব ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দেয়। এই সময়ে কেবল স্থলবন্দর, সমুদ্রবন্দর ও কাস্টমসের সঙ্গে সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার কথা বলা হয়। পরে অপর আদেশে ব্যাংক খোলা রাখার কথা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930