সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে দরিদ্রদের মাঝে ১৪দলীয় জোট নেতার ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে ২শ’ দুস্থ্য ব্যক্তির মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) চন্দ্রগঞ্জ থানা ১৪দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ তাঁর ব্যক্তিগত অর্থায়নে এই ইফতারী বিতরণের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ ইউপি সদস্য মো. সেলিম, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, ছাত্রলীগ নেতা শাহ পরান শাকিল,  নূর মোহাম্মদ জীবন প্রমুখ।

এসময় এম ছাবির আহম্মেদ বলেন- স্বাস্থ্যবিধি মানতে হবে, করোনা থেকে বাঁচতে হবে। আমরা যদি সবাই ঠিকমতো মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মানি তাহলে করোনা এদেশ থেকে বিদায় হবে। তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদি করোনা ভাইরাসের কারণে কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়াতে ইফতার সামগ্রী নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31