সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বসুন্ধরা এমডির আগাম জামিন শুনানি হচ্ছে না

আকাশবার্তা ডেস্ক :

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের হাইকোর্টে আগাম জামিনের শুনানি আজ বৃহস্পতিবার হচ্ছে না।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলা লকডাউনে আগাম জামিনের আবেদনের বিষয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি হবে না জানিয়ে একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে আদালত।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার জামিনের আবেদনটি করা হয়। এরপর এটি শুনানির জন্য বৃহস্পতিবার বিচারপতি মামুনুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়।

আনভীরের পক্ষে সাবেক আইনমন্ত্রী আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ ও মুনসুরুল হক চৌধুরীর জামিন শুনানি করার কথা রয়েছে।

গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় কলেজপড়ুয়া এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে সোমবার রাতেই গুলশান থানায় মামলা করেন তার বোন। এতে আসামি করা হয় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে।

পুলিশের গুলশান জোনের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যার দিকে গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে ওই তরুণীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লায়।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার পাশাপাশি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে মঙ্গলবারই কুমিল্লায় ওই তরুণীর দাফন হয়।

এ ঘটনায় মামলার পর মঙ্গলবারই সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।

আনভীরের বিদেশ যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন আত্মহত্যায় প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোল্লা আবুল হাসান।

আবেদনে সাড়া দিয়ে আনভীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শহিদুল ইসলাম। সেই সঙ্গে বিচারক আগামী ৩০ মের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন।

কয়েকটি গণমাধ্যম আনভীরের বিদেশ যাওয়ার খবর প্রকাশ করলেও বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিনের মধ্যে এ নামে কেউ বিদেশ যাননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930