সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

স্বাস্থ্যবিধি না মানায় বসুন্ধরা সিটিতে ১৭ মামলা

অর্থ বাণিজ্য ডেস্ক :

স্বাস্থ্যবিধি না মেনে দোকানে বেচাকেনা করায় রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দোকানিদের বিরুদ্ধে ১৭টি মামলা করা হয়েছে। তাদের বিভিন্ন অঙ্কের জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে এ অভিযান ‍শুরু করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক।

তিনি জানান, অভিযানে মোট ১৭টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে মোট সাড়ে ৫ হাজার টাকা। জরিমানার মধ্যে সর্বোচ্চ অঙ্ক, ১০০০ টাকা, সর্বনিম্ন ৫০ টাকা।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট যেই ফ্লোরে যাচ্ছিলেন, সেই ফ্লোরেই বিদ্যুৎ বন্ধ করে দেয়া হচ্ছিল। রফিকুল বলেন, ‘আপনারা তো দেখতে পারছেন। এটা কর্তৃপক্ষ বুঝতে পারবে কেন বিদ্যুৎ নেই। তবে আমি আমার অভিযান পরিচালনা করা যাব।’

এর আগে করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় পল্টনের চায়না টাউন মার্কেট বন্ধ করে দেয় দোকান মালিক সমবায় সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930