মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চলে গেলেন আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মজিবুল হক পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক :

চলে গেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক প্রবীণ আওয়ামীলীগ নেতা মজিবুল হক মালু পাটোয়ারী, (ইন্নালিল্লাহে………রাজেউন)। বুধবার (০৫ মে) বিকেল পৌনে ৫টায় ঢাকার আগারগাঁও নিউরো সার্জারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এরআগে গত ৩০ এপ্রিল রাতে হঠাৎ মস্তিস্ক (ব্রেন স্টোক) রক্তক্ষরণে আক্রান্ত হন তিনি। ওইদিন রাতেই আগারগাঁও নিউরো সার্জারী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ৬দিন যাবত অজ্ঞান অবস্থায় আইসিইউতে চিকিৎসাধিন ছিলেন প্রবীণ এই নেতা। মজিবুল হক পাটোয়ারী (৭৫) চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত ওয়াহেদ আলী পাটোয়ারীর ৩ ছেলের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। এরআগে তাঁর অপর দুই ভাইও মারা গেছেন।

দলীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন মজিবুল হক পাটোয়ারী। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, অসংখ্য নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। ৩ ছেলের মধ্যে মেজো ছেলে ওবায়দুল হক হিরন চন্দ্রগঞ্জ ইউপির গণিপুর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবীণ এই নেতা স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগেরও বিভিন্ন সময় একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গণিপুরস্থ (আহম্মদ আলী পাটোয়ারী বাড়ি) নিজবাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে প্রবীণ এই নেতার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১