সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’

আকাশবার্তা ডেস্ক :

‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…’। আজ শুক্রবার, পবিত্র ঈদুল ফিতর। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই এসেছে এবারের ঈদ। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবারও গত বছরের ন্যায় ম্লান করে দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

ঈদুল ফিতরে সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের আগেই তা আদায় করা উত্তম। কোনো কারণে ঈদের নামাজের আগে না পারলে পরে আদায় করে দিতে হবে। ধনীদের সাথে সাথে গরিব-মিসকিনরাও যাতে সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সে জন্যই এ সাদকাতুল ফিতরের ব্যবস্থা।

পরিবারের সব সদস্যের জন্য ফিতরা আদায় করতে হয়। ফিতরার হকদার দরিদ্ররা। রমজান ও ঈদকে সামনে রেখে ধনবানরা জাকাত আদায় করেন। এর বড় অংশ পান সমাজের গরিব মিসকিনরা। এভাবেই ঈদ পরস্পরকে খুব কাছাকাছি এনে দেয়। সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের এক অনুপম পরশ বুলিয়ে দিয়ে যায়। পরস্পর মিলেমিশে বাস করার শিক্ষা দিয়ে যায়।

মূলত আনন্দকে সবার সাথে উপভোগ করার মধ্যেই রয়েছে ঈদের মাহাত্ম্য। এ জন্য ধনীরা জাকাত ছাড়াও বাড়তি দান-খয়রাতও করেন। চারপাশের গরিব লোকদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। এত কিছুর মধ্যেও ঈদের আনন্দ একেবারে সবার ঘরে পৌঁছায় এ দাবি করার সুযোগ নেই। কারণ মুসলিম সংখ্যগরিষ্ঠ এই সমাজে ইসলামী অনুশাসনের অনুপস্থিতিতে সমাজে ধনী-গরিবের ব্যবধান আকাশচুম্বী।

ফলে এত কিছুর পরও বছরের বেশির ভাগ দিন যাদের অর্ধাহারে-অনাহারে কাটে তাদের ঘরে ঈদ উৎসবের আমেজ কতটুকু পৌঁছায় সেই প্রশ্ন থেকেই যায়। জাতীয় কবি নজরুল ইসলাম বিষয়টিকে তার কবিতায় চিত্রায়িত করেছেন এভাবে ‘জীবনে যাদের হররোজ রোজা/ক্ষুধায় আসে না নিদ/মুমূর্ষু সেই কৃষকের ঘরে/এসেছে কি ঈদ?’

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউেন্ডশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্কারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন মাওলানা ইসহাক।

সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. শহীদুল্লাহ।

এই ৫টি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

বতর্মান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ২৬ এপ্রিল জারীকৃত বিজ্ঞপ্তি অনুসরন করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লী ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930