সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিধিনিষেধ বাড়ছে, প্রজ্ঞাপন রোববার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে বিধিনিষেধ প্রতিপালনে বাধ্যতামূকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে পুলিশকে ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার‘ দেয়ার পরিকল্পনা চলছে।

রোববার (১৬ মে)  এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

শনিবার (১৫ মে) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশের হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে আলোচনা চলছে। সে ক্ষেত্রে বিদ্যমান আইনে পরিবর্তন আনতে হবে। আলোচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অধ্যাদেশ দেবেন।’

‘বাজার-দোকান খুলে দেয়ার পরে আমাদের নিশ্চিত করতে হবে প্রতিটি মানুষ যেন মাস্ক পরে। করোনা সংক্রমণ রোধে সিটি করপোরেশন, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রতিটি মানুষ মাস্ক পরছেন সেটি আমাদের নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করতে না পারলে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারবো না। শুধুমাত্র এই মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে আমরা পুলিশের হাতে বিচারিক ক্ষমতা দেয়ার কথা ভাবছি। অন্য কোনো বিষয় তাদের আওতায় দেয়া হবে না’।

ফরহাদ হোসেন আরও বলেন, বিদ্যমান আইনে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারি। এ ক্ষেত্রে পুলিশের হাতে ক্ষমতা দেয়া হলে তারা মাস্ক পরা বাধ্যতামূলক করতে সাবলীলভাবে কাজ করতে পারবে। সাধারণ মানুষ যেভাবে বাজারে গেছে, মাস্ক না পরে গ্রামের বাড়িতে গেছে এবং ভারতীয় ভ্যারিয়েন্ট ইতোমধ্যে দেশে চলে এসেছে— এসব বিষয় বিবেচনা করে আমরা আশঙ্কা করছি করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ সর্বশেষ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।এরই মধ্যে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে অনিয়ন্ত্রিত ঈদযাত্রাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়তে থাকে। মহামারী বিস্তারের ঊর্ধ্বগতি রোধে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়, যা ‘সর্বাত্মক’ লকডাউন নামে পরিচিতি পায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930