সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সাংবাদিক রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন : সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন এবং সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন।

শুক্রবার (২১ মে) বার্তা সংস্থা সিএনএনকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন। তিনি (রোজিনা) অবশ্যই ন্যায়বিচার পাবেন। আমরা চাই না কেউ বিনা কারণে শাস্তি পাক।

এ সময় ড. মোমেন বলেন, বাংলাদেশে আইন আছে এবং  বর্তমানে এটা একটি আইনি বিষয়। তাই এ বিষয়ে আমরা এ বিষয়ে বেশি কথা বলতে চাই না।

এর আগে বৃহস্পতিবার তিনি জানান, প্রথম আলোর সাংবাদিক রোজিনার সাথে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত হতাশাজনক এবং সরকার কোনও কিছুই লুকাতে চায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত গণমাধ্যম বান্ধব। আমাদের কিছুই লুকানোর নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি জানি, এই ঘটানার কারণে আমাদের অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা আর এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না।

গণমাধ্যমের কারণে বালিশ কাণ্ড, শাহেদ করিমসহ বিভিন্ন দুর্নীতির বিষয় উঠে আসার ঘটনাকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, দুর্নীতির খবর প্রকাশ হবার পরপরই সরকার সেসকল বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। আপনারা (গণমাধ্যম) সরকারের কাজে সাহায্য করেছেন। আপনারা সরকারের অংশ। আমরা আপনাদের ধন্যবাদ জানাই।

গত সোমবার সচিবালয় থেকে সরকারি গোপন নথি চুরি এবং অবৈধভাবে নথির ছবি তোলার অভিযোগে প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনের আওতায় ৩ ও ৫ ধারায় এবং প্যানাল কোডের ৩৭৯ এবং ৪১১ ধারায় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ।

মঙ্গলবার অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলায় অভিযুক্ত রোজিনা ইসলামকে কারাগারে পাঠায় আদালত।

অভিযোগ আছে সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে ছয় ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার পর পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সাংবাদিক রোজিনার বিরুদ্ধে সকল অভিযোগকে ‘নিপীড়নমূলক’ উল্লেখ করে মামলা বাতিলে আহ্বান জানিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930