সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা দি‌চ্ছে চীন

আকাশবার্তা ডেস্ক :

বাংলা‌দেশ‌কে আরও ছয় লাখ ডোজ প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা উপহার হি‌সে‌বে দি‌চ্ছে চীন। এ‌টি বাংলাদেশ‌কে দেওয়া চীনের দ্বিতীয় টিকা উপহার।

শুত্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

এ‌তে বলা হয়, চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌য়ের কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিক পত্র দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন। তারই প‌রি‌প্রেক্ষি‌তে আজ টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন‌কে বাংলা‌দে‌শে‌কে ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান ওয়াং ই।

এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।

চী‌নের দূতাবাস থে‌কে পাঠা‌নো বিজ্ঞ‌প্তি‌তে‌ জানা‌নো হয়, বাংলাদেশের ক‌রোনা মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে চীন গভীর নজর রাখছে। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের গুরুত্বপূর্ণ এ সময়ে টিকা জরুরি প্রয়োজন সম্পর্কে উদ্বিগ্ন চীন।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশে উপহারের প্রথম চালানের ৫ লাখ টিকা আসার ৯ দিনের মাথায় আরও ৬ লাখ টিকা উপহারের ঘোষণা দিলো চীন। যা দুই দেশের সম্পর্কের গভীরতা নির্ণয়ে সহায়তা করে। এতে প্রমাণিত হয় চীন বাংলাদেশের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কে কতটা গুরুত্ব দেয়।

চীন বিশ্বাস করে, চীনের দ্বিতীয় ধাপে দেওয়া উপহারের টিকা অবশ্যই বাংলাদেশ সরকার ও জনগণকে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি শক্তি যোগাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930